×
Logo

অর্থনীতি

প্রাণীসম্পদ মন্ত্রী

চামড়া শিল্পের বৈশ্বিক বাজার ধরে রাখতে সংরক্ষণে যত্নশীল হতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১৩ পিএম

চামড়া শিল্পের বৈশ্বিক বাজার ধরে রাখতে সংরক্ষণে যত্নশীল হতে হবে

চামড়া শিল্পের বৈশ্বিক বাজার ধরে রাখতে, চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ।

বৃহস্পতিবার (২১ মে) চামড়া সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্ধোধনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন দেশীয় পশুপালনকে টিকিয়ে রাখতে চোরাচালান বন্ধের বিকল্প নেই।

এতে জানানো হয়, দেশেই ৫৬ লাখের বেশি গরু-মহিষসহ ১ কোটির বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। সম্ভাব্য চাহিদাও ১ কোটির কিছু বেশি।

এদিকে পশুর কৃত্রিম মোটাতাজাকরণ ঠেকাতে এবং যত্রতত্র পশু জবাই বন্ধে মাঠ প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছে, মন্ত্রণালয়। সাড়ে ১৫ হাজার অপেশাদার ব্যক্তি ও কসাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে চলছে লিফলেট বিতরণ।

/এমএইচআর

Logo