আম রফতানির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। বৃহস্পতিবার (২১ মে) মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে যাচ্ছে বাংলাদেশের আম। দেশগুলো হলো— সৌদি আরব, ইউএই, কাতার, যুক্তরাজ্য ও জার্মানি।
মন্ত্রী জানান, আম বিদেশে পাঠাতে সরকার উৎসাহিত করছে। দেওয়া হচ্ছে নানা ধরণের সুবিধা। আজ যাচ্ছে ৭ টন আম। এর আগে, চলতি মৌসুমে সাড়ে ৪১ টন আম যুক্তরাজ্য, জার্মানি, লেবানন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
এদিকে রফতানিকারকরা অভিযোগ করেন— পাকিস্তান, থাইল্যান্ড বা কেনিয়ার তুলনায় বাংলাদেশের আম রফতানির উড়োজাহাজ ভাড়া ৫০ শতাংশ বেশি। পচনশীল পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড কার্গো ফ্লাইট নেই। ফলে যাত্রীবাহী বিমানের ওপর নির্ভর করতে হচ্ছে। হাতছাড়া হচ্ছে বাজার।
প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এক সময় শুধু প্রবাসীরা বাংলাদেশের আম খেলেও এখন সুইজারল্যান্ড, সুইডেনসহ ইউরোপের সুপারশপে বিক্রি হচ্ছে। ৩৮টি দেশে রফতানির অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়ীদের।
/এমএইচআর