×
Logo

অর্থনীতি

আটকে থাকা ৬ এনবিএফআইয়ের আমানত ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:১৮ পিএম

আটকে থাকা ৬ এনবিএফআইয়ের আমানত ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি

৬টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) আটকে থাকা আমানতের অর্থ দ্রুত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সংগঠন অ্যালায়েন্স অব সিক্স এনবিএফআই ডিপোজিটরস ফর রিকভারি। 

বুধবার (৬ মে) সংগঠনটির পক্ষ থেকে এই স্মারকলিপিটি দাখিলের কথা রয়েছে। 

এতে বলা হয়, গত সাত বছর ধরে সঞ্চয়ের অর্থ আটকে থাকায় তারা আর্থিক সংকট, মানসিক চাপ ও চিকিৎসা জটিলতায় ভুগছেন। পাশাপাশি, চিকিৎসার অভাবে কয়েকজন আমানতকারীর মৃত্যুর দাবিও করা হয় সংগঠনটির পক্ষ থেকে। 

এছাড়া, জুলাই ২০২৬-এর মধ্যে অর্থ ফেরতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে টাকা ফেরত এবং গভর্নরের সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয় এতে।

/এনএ  

Logo