×
Logo

অর্থনীতি

সপ্তাহজুড়ে মুদ্রা বিনিময়: মার্কিন ডলারসহ স্থিতিশীল বেশিরভাগ বিদেশি মুদ্রার দর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

সপ্তাহজুড়ে মুদ্রা বিনিময়: মার্কিন ডলারসহ স্থিতিশীল বেশিরভাগ বিদেশি মুদ্রার দর

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। সবশেষ সপ্তাহজুড়ে মার্কিন ডলারসহ বেশিরভাগ বিদেশি মুদ্রার দর স্থিতিশীল ছিল।

এনসিসি ব্যাংকের তথ্যমতে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে ১২৩ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ছিল ১২৩ টাকা ২৫ পয়সা। বৃহস্পতিবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয়  ১৬৮ টাকা৩০ পয়সা। সর্বনিম্ন দর ছিলো ১৬৭ টাকা ৮৮ পয়সা।

মঙ্গলবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৪৬ টাকা ৬০ পয়সা। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিলো ১৪৫ টাকা ৬৩ পয়সা।

প্রায় একই রয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্য। মঙ্গলবার সর্ব্বোচ্চ দর ছিল ৮৮ টাকা ৩৫ পয়সা। বৃহস্পতিবার ৮৬ টাকা ০৬ পয়সা সর্ব্বনিম্ন ছিল মুদ্রাটি। আর ৩১ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। 

রোববার সর্বোচ্চ ৯৭ টাকা ৫৩ পয়সায় লেনদেন চলছে সিঙ্গাপুর ডলার। বৃহস্পতিবার সর্বনিম্ন ৯৭ টাকা ০৪ পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্ব্বোচ্চ ৩২ টাকার মধ্যই লেনদেন হয়েছে মুদ্রাটি।

তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলার। মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয় ৯০ টাকা ৩১ পয়সা। রবিবার সর্বনিম্ন লেনদেন হয় ৮৯ টাকা ৯৭ পয়সা দরে।  ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩৩ পয়সা।

/এমএইচআর

Logo