×
Logo

অর্থনীতি

স্বর্ণের দাম আরও কমল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম

স্বর্ণের দাম আরও কমল

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারের ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের স্বর্ণে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে এই ধাতুর দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্য আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকায়।

এর আগে গতকাল বুধবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

/এমএন

Logo