×
Logo

খেলাধুলা

রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর বাধা নেই।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৩ জুন) এ আদেশ দেন।

সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’–এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা গত ৬ মে চিঠি পাঠান। এই চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে রিটটি করেন ছয় সংক্ষুব্ধ ব্যক্তি। বিসিবির সাধারণ কাউন্সিলে ২০২৫–২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে তারা মনোনীত/নিযুক্ত হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়।

/এমএন

Logo