×
Logo

বিজ্ঞান ও প্রযুক্তি

চীনে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ ’এইচ-২০০’ রফতানির অনুমতি দিচ্ছে ওয়াশিংটন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

চীনে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ ’এইচ-২০০’ রফতানির অনুমতি দিচ্ছে ওয়াশিংটন

অবশেষে টেক জায়ান্ট এনভিডিয়ার চিপ চীনে রফতানির অনুমতি দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহৃত এনভিডিয়ার 'এইচ-২০০' প্রসেসর চীনে রফতানির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

'এইচ-২০০' প্রসেসর এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ। বিশ্বজুড়ে এই চিপটির চাহিদা রয়েছে। চীনে এ চিপ রফতানি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রশ্ন ছিল—চীনে বিক্রি অব্যাহত রাখলে মার্কিন কোম্পানিগুলো কি প্রযুক্তি–প্রতিযোগিতায় এগিয়ে থাকবে, নাকি রফতানিতে বাধা দিলে নিজেদের নিরাপত্তা আরও সুরক্ষিত থাকবে। 

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষণা অবশ্যই ইতিবাচক। যুক্তরাষ্ট্রের জন্য এআই চিপ রফতানি বেশ লাভজনক। তবে, জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়েও ট্রাম্প প্রশাসনকে ভাবতে হবে। বিশেষকরে, চীন এআই প্রযুক্তিতে গত কয়েক বছরে বেশ এগিয়ে গিয়েছে। এমন বাস্তবতায়, অ্যাডভান্স টেকনোলজির এসব এআই চিপ চিনের হাতে গেলে, যুক্তরাষ্ট্রের জন্য ফলাফল সুখকর নাও হতে পারে।    

তবে, এর আগেই, বেইজিং নিজ দেশের প্রতিষ্ঠানগুলোকে মার্কিন প্রযুক্তি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তে নতুন করে চিপ বিক্রি বাড়বে কি না; তা এখনো অনিশ্চিত।


/এআই 

Logo