×
Logo

ক্যাম্পাস

হল ফি কমানোর দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম

হল ফি কমানোর দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২০ জুলাই) রাতে ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা হলেও তিতুমীর কলেজে তা ৮ হাজার টাকা। এই ব্যায় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

এদিকে,  গত কয়েকদিনের আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও নতুন প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা ফি কমানো হয়। কর্তৃপক্ষের এই আচরণকে প্রহসনমূলক উল্লেখ করে অধ্যক্ষের পদত্যাগের দাবিও তোলেন শিক্ষার্থীরা।  

/এএন

Logo