×
Logo

ক্যাম্পাস

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:১২ পিএম

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

রাজধানীর মিরপুরের পল্লবীতে ঘটে যাওয়া শিশু রামিসা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

‎আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, ছোট্ট রামিসার ধর্ষণ ও হত্যার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় কিছু নরপিশাচ এমন ঘটনা ঘটানোর সাহস দেখায়। আলোচিত এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করে রায় কার্যকরের আহ্বান জানান তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ঢাবি শিক্ষার্থীরা বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও তার কোনো ভ্রুক্ষেপ নেই।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও মধুর ক্যান্টিনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

/এএম

Logo