জাবিতে ইভটিজিংয়ের অভিযোগে ৩ ব্যক্তিকে পুলিশে সোপর্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:১৬ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইভটিজিংয়ের অভিযোগে ৩ ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৮ মে) রাতে তাদের আটক করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর ফটকে পাশের এলাকার এক বাসিন্দা ২ নারী শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণ করেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে যান।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একটি হোটেলের কর্মচারীর বিরুদ্ধে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় এক ছাত্রীকে স্পর্শ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাকেও আটক করে থানায় সোপর্দ করা হয়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এলাকায় এক যুবক ছাত্রীদের সামনে জামা খুলে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। তিনি আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন একটি হোটেলের কর্মচারী। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
/এএন