×
Logo

ক্যাম্পাস

ঢাবির কুয়েত মৈত্রী হলে

স্বাস্থ্যসেবায় অনিয়ম ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৫৪ এএম

স্বাস্থ্যসেবায় অনিয়ম ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বাস্থ্যসেবায় নানা অনিয়ম এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের অভিযোগে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। 

বুধবার (১৩ মে) রাতে হলের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার প্রতিবাদে ছাত্রীরা হলের বাইরে জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই মাস ধরে শতাধিক ছাত্রী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি বারবার হল প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। একইসঙ্গে হল সংসদের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ চলাকালীন ছাত্রীরা কয়েকটি দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে  হলে স্বাস্থ্য, শিক্ষা ও খাবারের মানোন্নয়নে প্রশাসন এ পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে তা জনসমক্ষে প্রকাশ করা এবং বর্তমানে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।

/এএ 

Logo