×
Logo

ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অভ্যন্তরে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাতে তিনি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকার সড়ক ধরে যাচ্ছিলেন। এসময় এক ব্যক্তি তার পিছু নেয় এবং এক পর্যায়ে তাকে গলায় উড়না পেঁচিয়ে অন্ধকারের নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় বিষয়টি টের পেয়ে কয়েকজন মিলে তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। 

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, অভিযুক্তকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যামেরা আমরা তার ক্লিয়ার ফুটেজ পেয়ে যাবো বলে আশাবাদী। 

এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

/এএন/এসআর 

Logo