ঢাবির মুহসীন হলে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল-হল সংসদ উত্তেজনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:২৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে হল সংসদের নেতাদের সঙ্গে ছাত্রদলের উত্তেজনা তৈরি হয়।
মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে হলের মূল ফটকে সংসদ নেতারা ব্যানার টানাতে গেলে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শাহবাগ থানায় মারধরের ঘটনায় মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস আহত হন। সোমবার তার হামলাকারী হিসেবে হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিন হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়।
ছাত্রদলের মুহসীন হল শাখার নেতারা তা সরিয়ে ফেললে মঙ্গলবার রাতে পুনরায় এ ব্যানার টানাতে যান হল সংসদের নেতারা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় কথা কাঁটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
/এএম