দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই পার্টনারশিপ চূড়ান্ত করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের ফলে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ফুডির কর্মকর্তারা।
/এসআর