×
Logo

বাণিজ্য

খুলনায় সারা লাইফস্টাইলের আউটলেট উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

খুলনায় সারা লাইফস্টাইলের আউটলেট উদ্বোধন

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ খুলনায় তাদের ১৬তম আউটলেটের উদ্বোধন করেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ আরও অনেকে।

এ ছাড়া ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্যণীয় ছিলো। 

শো-রুমে আসা রিয়াদ নামে এক ক্রেতা বলেন, আগে অনলাইনে দেখেছি। আজ কেনাকাটা করতে এসেছি। তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে। এখানে সূলভমূল্যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান বলেন, খুলনাতে নতুন শপ উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করি বাংলাদেশে এমন একটি ব্রান্ড গড়ে তোলা, যেখানে কোয়ালিটি, ডিজাইন এবং বিশ্বাস একইসঙ্গে পাওয়া যায়। 

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, মোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালের মে মাসে যাত্রা শুরু করা সারা লাইফস্টাইল প্রতিষ্ঠা করেন মোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ। প্রতিষ্ঠানটির পরিচালক শরীফুন রেবা।

/এসআর 


Logo