ঢাকায় চলছে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের আয়োজনে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০।
২১১ গুলশান-তেজগাঁও লিংক রোডে আয়োজনটি ২ মার্চ হতে শুরু হয়েছে, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। যা বাহারি রকমের খাবারের সমারোহ, আড্ডা ও আনন্দে ভরা এক প্রাণবন্ত উৎসবমঞ্চে পরিণত হয়েছে।
এতে ঐতিহ্যবাহী ভাজাপোড়ার চেনা ঘ্রাণ থেকে প্রাণচঞ্চল স্ট্রিট ফুডের টান-৫০টিরও বেশি ফুড স্টলে আছে অসংখ্য লোভনীয় পদ।
এই আয়োজনকে সফল পরিণতি দিতে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আশিয়ান সিটি ও বেভারেজ স্পন্সর পারটেক্স স্টার গ্রুপের পাশাপাশি পেমেন্ট স্পন্সর বিকাশ, এবং স্পোর্টস স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাফুফে। মিষ্টিমুখে শীতল প্রশান্তি যোগ করবে পোলার আইসক্রিম, আর হেলথ স্পন্সর হিসেবে থাকছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। অতিথিদের জন্য বিশেষ উপহার সহযোগিতায় রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-সম্মিলিত এই সহযোগিতাই আয়োজনটিকে দিচ্ছে এক পরিপূর্ণ ও আভিজাত্যপূর্ণ পরিসর।
আয়োজকরা জানান, সুস্বাদু খাবার, উষ্ণ আড্ডা আর আপনজনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে- মুনলাইট ফেস্টিভ্যাল ২.০ সবার জন্য উন্মুক্ত।
/এসআর