জাতীয় নির্বাচনের পাঁচ দিন আগে (৬ ফেব্রুয়ারি) জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করেছে বাংলাদেশ। শিগগিরই এটি জাপানের সংসদে উঠবে। সেখানে অনুমোদনের পর এটি কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
বানিজ্য উপদেষ্টা বলেন, এই চুক্তির ফলে ১ হাজার ৩৯টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে জাপান। বাংলাদেশ পাবে ৭ হাজার ৩৭৯ টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার।
শেখ বশিরউদ্দীন বলেন, এই চুক্তির মধ্য দিয়ে অর্থনীতির উদার সম্ভাবনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। ফলে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে। বাংলাদেশ থেকে প্রকৌশলী, চিকিৎসক, নার্স, কেয়ার গিভারসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
/এএম