ছুটির দিনে শিশু প্রহরকে ঘিরে জমে উঠেছে বইমেলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
আজ ছুটির দিন। নেই স্কুল কিংবা ব্যাগভর্তি বই কাঁধে নিয়ে পড়তে যাওয়ার ব্যস্ততা। সবকিছু থেকে মুক্ত হয়ে ছুটির দিনে শুক্রবার (৬ মার্চ) বইমেলায় শিশুরা ভিড় জমিয়েছিলো শিশু প্রহরে।
সকাল থেকে শিশুপ্রহরে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর হয়েছে মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো'সহ নানা আয়োজনে মেতেছে শিশুরা। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেয়া হচ্ছে, বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপ দেখানো হচ্ছে শিক্ষামূলক নানা গল্প। শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণায় উপভোগ্য হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।
অভিভাবকেরা শিশুদের কিনে দিচ্ছেন নানা পছন্দের বই। তারা বলছেন, এ ধরনের আয়োজন চার দেয়ালের গণ্ডি থেকে বেরিয়ে শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে। সেইসাথে, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে।
/এসআর