×
Logo

জাতীয়

গ্যাস সরবরাহে বড় ঘাটতি, তিতাসের গ্রাহকদের বাড়বে দুর্ভোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

গ্যাস সরবরাহে বড় ঘাটতি, তিতাসের গ্রাহকদের বাড়বে দুর্ভোগ

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস জানায়, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/এএম

Logo