পররাষ্ট্রমন্ত্রীর জয়লাভ বাংলাদেশের জন্য অনন্য মাইলফলক: শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০২ পিএম
ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইলফলক।
বুধবার (৩ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের যোগ্যতায় এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জনকে জিয়াউর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির ধারাবাহিক কূটনৈতিক সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী তার পূর্ণ দায়িত্বে থাকবেন কিনা, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে শামা ওবায়েদ জানান– বহু দেশ থেকেই আমন্ত্রণ এসেছে তবে কোথায়-কখন যাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান।
এছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হাদি হত্যার বিষয়ে ভারতে কে কী বললো, সেটি বাংলাদেশের বিষয় নয়। হাদি হত্যার বিচারে কাজ করছে সরকার।
/এএম