×
Logo

জাতীয়

আরও ২ মামলায় জামিন পেলেন খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:০৯ পিএম

আরও ২ মামলায় জামিন পেলেন খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এতে আপাতত তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

এর আগে, চব্বিশের জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, দুর্নীতিসহ পাঁচ মামলায় জামিন পেয়েছিলেন খায়রুল হক।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

/এমএন

Logo