×
Logo

জাতীয়

জাল টাকার কারখানায় ডিবির অভিযান, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫৭ পিএম

জাল টাকার কারখানায় ডিবির অভিযান, আটক ৩

রাজধানীর উত্তরা ও গাজীপুরে জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকার জাল নোট, টাকা তৈরির তিনটি মেশিন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। 

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মো: শফিকুল ইসলাম বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে জাল টাকা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় উত্তরায় জাল টাকা বিক্রির সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে জাল টাকা ও প্রায় ৪০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। সেখানে অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়, যা বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

/এওয়াইএ/এসআর  


Logo