মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
লিকেজজনিত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২০ জুলাই) এক জরুরি শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকার লিকেজযুক্ত পুরোনো বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাশাপাশি, আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/এএম