×
Logo

জাতীয়

ঈদের ছুটিতে মোহাম্মদপুরে গ্রিল কেটে বাসায় চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:২৩ এএম

ঈদের ছুটিতে মোহাম্মদপুরে গ্রিল কেটে বাসায় চুরি

ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) রাত ১০টায় গ্রাম থেকে ফিরে ফ্ল্যাটের বাসিন্দা দাবি করেন, চোর বারান্দার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে। পরে ভেতরের রুমের তালা ভেঙে প্লাস্টিকের আলমারি থেকে প্রায় সাত লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী আপন বলেন, নিজের অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিন ধরে জমানো সেই টাকা রেখেই তিনি বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, সব শেষ।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।

/এএম

Logo