×
Logo

জাতীয়

এআই ট্রাফিক মনিটরিং

১৫ দিনেই রাজধানীর সড়কে বড় পরিবর্তন: ডিএমপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

১৫ দিনেই রাজধানীর সড়কে বড় পরিবর্তন: ডিএমপি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনায় মাত্র ১৫ দিনেই রাজধানীর সড়কে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে। কিন্তু গত ১৯ মে একজন মোটরসাইকেলচালক তার নম্বর প্লেটের পেছনের তিনটি ডিজিট ঢেকে সড়ক চলাচল করে। এআই ট্রাফিককে ফাঁকি দেওয়ায় অপরাধীকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ ৫০০টি পয়েন্টে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ঢাকার ১২০টি পয়েন্টে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট চালু হবে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা কাজ চলছে বলে জানান তিনি।

/এএম

Logo