ইরানি হামলায় ভয়াবহ ক্ষতির শিকার মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫, দাবি তেহরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:২২ এএম
ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মার্কিন যুদ্ধবিমান এফ-থার্টি ফাইভ। এমন দাবি এসেছে তেহরানের পক্ষ থেকে।
দেশটির সামরিক বাহিনীর শাখা ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মধ্য ইরানের আকাশে তাদের হামলার শিকার হয় ফাইটার জেটটি।
মূলত, ১৯ মার্চ দিবাগত মধ্যরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি ইরানের। উড়োযানটির পরিণতি সম্পর্কে অবগত না হলেও, সেটি ভূপাতিত হয়েছে বলে ধারণা করছে তারার
আইআরজিসির দাবি, ১২৫টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন সফলভাবে প্রতিহতের পর চালানো হয়েছে এ অভিযান। প্রকাশ করা হয়েছে হামলার একটি ভিডিও।
এদিকে, মার্কিন সেন্ট্কমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স স্বীকার করেছেন এ হামলার কথা। জানান, পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানটি ইরানের আকাশে একটি কমব্যাট মিশনে ছিল। এক পর্যায়ে জরুরি অবতরণে বাধ্য হয় সেটি। তবে বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে দাবি ওয়াশিংটনের।
/এমএইচআর