×
Logo

শিল্প ও সাহিত্য

জাহীদ ইকবালের বই 'কয়েকজন খবিশ'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:১৫ এএম

জাহীদ ইকবালের বই 'কয়েকজন খবিশ'

অমর একুশে বইমেলা-২০২৬ এ প্রকাশিত হয়েছে জাহীদ ইকবালের গল্পগ্রন্থ 'কয়েকজন খবিশ'। প্রায় ষোল বছর ধরে লালন করা ৯টি গল্পের সমাহার রয়েছে 'জলধি' থেকে প্রকাশিত বইটিতে।

বইটি প্রসঙ্গে লেখক জাহীদ ইকবাল বলেন, আমাদের সমাজে আমাদের ভেতরে কিছু খবিশ কিসিমের মানুষ বাস করে। সেইসব মানুষের চরিত্রের চিত্রায়ণ 'কয়েকজন খবিশ'। এই বইয়ে স্থান পাওয়া ৯টি গল্পের ৮টিই খবিশ বিষয়ক। একটি গল্পের চলন ইতিবাচক। আমি প্রত্যাশা করি, অনুসন্ধিৎসু পাঠক সেই গল্পটিকে তালাশ করবেন।

'সুন্দরী ও গুড্ডু কাঠুরে', 'ইস্টিশন', 'জনক', 'খোলশ', 'পুঁটিদি', 'ডুব', 'দুধবোন' ও 'লোকটা'– এই গল্পগুলো না পড়লে সমাজের খবিশ কিসিমের মানুষগুলোকে চেনা যাবে না বলে লেখক মনে করেন।

৮০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন তাইফ আদনান। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। জলধি প্রকাশনীর ফেসবুক পেজ অথবা বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বিশেষ ছাড়ে পাওয়া যাবে বইটি।

বই: কয়েকজন খবিশ
লেখক: জাহীদ ইকবাল
বইয়ের ধরন: ছোটগল্প
পৃষ্ঠা: ৮০
মুদ্রিত মূল্য: ২৫০
প্রকাশক: জলধি প্রকাশনী

/এএম 

Logo