×
Logo

শিল্প ও সাহিত্য

বইমেলায় বিদায় বেলার গান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম

বইমেলায় বিদায় বেলার গান

ফাইল ছবি: সাইফুর রাব্বি

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ। মেলাজুড়ে বাজছে বিদায় বেলার গান। আজ রোববার (১৫ মার্চ) মেলা প্রাঙ্গণে নানা আয়োজনে চলছে সমাপণী অনুষ্ঠান।

মেলার ১৮তম দিন দর্শনার্থীদের জন্য এদিন দুপুর ২টায় মেলা প্রাঙ্গণ উন্মুক্ত করা হয়, যা চলবে রাত ৯টা পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও অমর একুশে বইমেলায় 'চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার', 'মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার', 'রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার', 'সরদার জয়েনউদ্‌দীন স্মৃতি পুরস্কার' ও 'শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার' দেওয়া হবে।

এবার গবেষণা গ্রন্থে শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সংবাদকর্মী আমিন বাবু। ‘প্রকাশয়তি: কালি-কলম আর কাগজের অড রিসার্চ’ বইটির জন্য এই পুরস্কার পান তিনি।

এদিকে, বিকেল ৩টায় শুরু হয় বইমেলার সমাপনী অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এবারের বইমেলার সার্বিক প্রতিবেদন তুলে ধরেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

উল্লেখ্য, এবারের মেলায় বিগত সময়ের মতো ব্যাপক পাঠক উপস্থিতি চোখে পড়েনি। মেলায় ছিল না প্যাভিলিয়নের ব্যবস্থা। বিগত সময়ের মতো প্রত্যাশিত বই বিক্রি করতে পারেননি প্রকাশকেরা।

প্রতিবছর বইমেলা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস জুড়ে চললেও এবার নানা কারণে ২৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে শেষ হচ্ছে আজ।

/এএম

Logo