আত্মবোধের গল্প নিয়ে বইমেলায় এসেছে 'প্রতিচ্ছায়া'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
চলছে অমর একুশে বইমেলা। পবিত্র রমজান মাসের কারণে দিনের বেলা ক্রেতা-দর্শনার্থীদের সমাগম আশাব্যঞ্জক না হলেও ইফতারের পর বাড়ছে ভিড়।
ক্রেতাদের কেউ খুঁজছেন পছন্দের লেখকের বই, কেউবা ঘুরে ঘুরে মেলা দেখছেন। মেলায় নতুন কী এলো, অনেকেই নিচ্ছেন সেই খবর।
এবার মেলায় নতুন লেখক হিসবে অভিষেক হলো কাদের? তারা কেমন লিখছেন, কোন বিষয় নিয়ে লিখছেন? এমন কৌতূহল সেসব পাঠকের, তাদের তৃষ্ণা মেটাতে মেলায় এসেছে গল্পগ্রন্থ 'প্রতিচ্ছায়া'। বইটি লিখেছেন জি. এম. জাহাঙ্গীর আলম।
জীবন নামক রেলগাড়িতে মানুষ ছুটে চলেছে সফলতা, গৌরব আর প্রাপ্তির পেছনে। কিন্তু কখনও কি খুঁজে পেতে চেয়েছে তার আপন সত্তাকে? এই দ্বন্দ্বগুলোকে ধারণ করেই 'প্রতিচ্ছায়া'র গল্পগুলো এগিয়ে যায়।
'প্রতিচ্ছায়া'র মাধ্যমে লেখক খুঁজে পেতে চেয়েছেন আমার আমিকে। আত্মবোধ, আত্মোপলব্ধি জাহাঙ্গীর আলমের গল্পের মূল উপজীব্য।
বইটি প্রকাশ করেছে 'বাঙ্ময়' প্রকাশনী। পাওয়া যাবে মেলার ১৪২ নম্বর স্টলে। বইটির পরিবেশক বাংলা ধরিত্রী।
জি. এম. জাহাঙ্গীর আলমের এটিই প্রথম প্রকাশিত বই। এর আগে বিভিন্ন পত্রিকা ও পোর্টালে লেখালেখি করেছেন তিনি।
/এএম