×
Logo

সারাদেশ

ধর্মীয় বা রাজনৈতিক কোনো ভেদাভেদ মেনে নেবে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, হিলি (দিনাজপুর)

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ধর্মীয় বা রাজনৈতিক কোনো ভেদাভেদ মেনে নেবে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী

ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুরে পূজা উদযাপন কমিটির উদ্যোগে বারোয়ারী মন্দির প্রাঙ্গণে আয়োজিত জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। কোনো অবস্থাতেই ধর্মীয় ভেদাভেদ অথবা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা মেনে নেবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ আমরা একসাথে মিলেমিশে থাকব এবং বাংলাদেশের কল্যাণে সবাই একসাথে কাজ করব।

তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান— সবাইকে নিয়েই বাংলাদেশ। কোনো অবস্থাতেই ধর্মীয় কিংবা রাজনৈতিক ভেদাভেদের কারণে দেশের কোনো নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। 

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ

Logo