×
Logo

সারাদেশ

ফরিদপুরে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

ফরিদপুরে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল রোববার (১৯ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

সোমবার (২০ জুলাই) র‌্যাব ১০-এর কোম্পানি কমান্ডার ফারহাম মাহমুদ মোক্তাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন খবরে ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কভার্ড ভ্যান থামানোর চেষ্টা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে ওই কভার্ড ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা কভার্ড ভ্যান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাবের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা ‘পেশাদার মাদক কারবারি’। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

/এমএন

Logo