×
Logo

সারাদেশ

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:২৬ পিএম

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। 

প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত এই জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। পাশাপাশি মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ১৯ জন এবং বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন রোগী। 

অপরদিকে, সিলেটের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৮ জন হামের রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৮ জন।

এছাড়াও বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন জেলায়  হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।

এদিকে, হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

/এমএসটি/এএন

Logo