×
Logo

সারাদেশ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:২২ পিএম

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি যুবক।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

৪৬ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, 'সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল উপজেলার দত্তগ্রামে। সাড়ে সাতটার দিকে মুজিবুর রহমানসহ কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।'

গুলির শব্দ শুনে প্রাণভয়ে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

/এআই/এমএইচআর

Logo