কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু
রাঙ্গামাটি করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
রাঙ্গামাটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাঙ্গামাটি শহরের বন্দুকভাঙ্গা বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুই বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে কাপ্তাই হ্রদে নৌভ্রমণে বের হয় জিমেল। ভ্রমণ শেষে বালুরচর এলাকায় গোসল করতে নামলে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে খুঁজে না পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পানির নিচ থেকে জিমেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
/এওয়াইএ/এএ