×
Logo

সারাদেশ

জয়পুরহাটে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

জয়পুরহাটে পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লার দড়াগাড়ি নামক পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

জোবায়ের হোসেন আঁওড়া কালিমহুর মহল্লার বাসিন্দা মো. জুয়েল রানার ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সকালে শিশু জোবায়ের বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের দড়াগাড়ি পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জোবায়েরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/এওয়াইএ


Logo