×
Logo

সারাদেশ

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আখাউড়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ও কাইয়ুমপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার দুই বছর বয়সী ছেলে সাফুয়ান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে একটি ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে বেলা ১১টার দিকে কাইয়ুমপুর ইউনিয়নের কামালপুরে বাড়ির পাশের জলাশয়ে খেলতে নামে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫)। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধারে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাগুলোর বিষয়ে কেউ অবহিত করেনি। তবে দুটি পৃথক ঘটনাই পুলিশ খোঁজখবর নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন। 

/এসআর


Logo