টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের চার দিন পর মিন্টু খান (৪৫) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার কাউনটার বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী।
স্থানীয়রা জানান, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিন্টু খান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিন্টু খানের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাতেই পাঁচজনকে আটকও করা হয়েছে।
/এওয়াইএ/এসআর