×
Logo

সারাদেশ

পাবনায় পদ্মা নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১৬ পিএম

পাবনায় পদ্মা নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

‎পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎‎বুধবার (৩ জুন) সকাল ১১ টায় পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে একটি মাইক্রোবাস যায়। ধারণা করা হচ্ছে ওই গাড়িতে করে এসে মরদেহটি ওই স্থানে কেউ ফেলে গেছে। 

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

/এসআর 

Logo