×
Logo

সারাদেশ

কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:১০ পিএম

কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

সাইয়েদুল আবেদিনের স্থায়ী ঠিকানা বরগুনার তালতলী উপজেলার বন্দর এলাকায়। তিনি সম্প্রতি স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ার শাহেদ শিকদারের মালিকানাধীন একটি সেমি-পাকা বাসায় ভাড়ায় উঠেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাইয়েদুল পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর ও গালাগাল করেন। একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে তিনি দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। পরে বিষয়টি মহিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে।

পরে সাইয়েদুলকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের ম‌র্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

/এসআর 

Logo