×
Logo

সারাদেশ

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে নড়াইলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রীও। একই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির চালকও নিহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন। সকালে একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যশোরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নড়াইলের বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স চালক আকবর আলীও মারা যান। নিহত চালক আকবর আলীর বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে জানা গেছে।

এদিকে দেশের অন্য প্রান্তে নওগাঁর পত্নীতলায় আরও একটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে একটি অনিয়ন্ত্রিত ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন।

/এএ

Logo