খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ছাইদুর সরমান ছাইদ (২৫)।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। গুটুদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ছাইদ নামের ওই ব্যক্তি নিহত হন।
ছাইদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
/এএম