×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় আবারও গ্রেফতার অর্ধশত মাদক মামলার আসামি শিপরা

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০৫ এএম

চুয়াডাঙ্গায় আবারও গ্রেফতার অর্ধশত মাদক মামলার আসামি শিপরা

চুয়াডাঙ্গায় বিপুল সংখ্যক মাদক মামলার কুখ্যাত আসামি শিপরা বেগমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) চুয়াডাঙ্গা পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেফতারকৃত শিপরা বেগম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুল শেখের স্ত্রী।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিপরা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, শিপরা বেগমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ৫০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধ জগতে জড়িত থাকায় তিনি এর আগে পুলিশের হাতে অন্তত শতবার গ্রেফতার হয়েছেন। চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে মাদক ব্যবসার সিন্ডিকেট পরিচালনা করে আসছেন বলে জোরালো অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নারী আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশত মামলা রয়েছে। মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে।

/এএ

Logo