×
Logo

সারাদেশ

'জনগণ যখন ঘুমায় গেছে, তখন তেলের দাম বাড়ানো হইছে'

সিলেটে জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

'জনগণ যখন ঘুমায় গেছে, তখন তেলের দাম বাড়ানো হইছে'

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যখন ঘুমায় গেছে, তখন তেলের দাম বাড়ানো হইছে। এত ভালো কাজ দিনের বেলায় করলেন না কেন?

মঙ্গলবার (২ জুন) সিলেটের সোনাতলা গ্রামে নির্মমভাবে ধর্ষণ ও খুনের শিকার শিশু ফাহিমার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ভাষ্য, এক মাসের ব্যবধানে আবার ৫ টাকা বাড়ানো হয়েছে। সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া যেত। সেরকম কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে এই কাজ করেছে, এটা জনগণের সঙ্গে প্রতারণা ও জুলুম। 

এর আগে, নিহত ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং জামায়াতের পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন ডা. শফিকুর রহমান। বলেন, দেশে শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক ও যথাযথ বিচার নিশ্চিত করা যেত, তবে এ ধরনের জঘন্য ও নির্মম ঘটনা অনেক কমে আসতো।

এছাড়াও দেশে হঠাৎ দেখা দেওয়া হামের প্রকোপ এবং এই রোগে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমালোচনা করেন। বলেন, হামের প্রকোপে এত শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বর্তমান সরকারেরও সমান দায় রয়েছে।

/এআই 

Logo