×
Logo

সারাদেশ

চট্টগ্রামের হালিশহরে কলোনিতে আগুন, পুড়েছে ১২টি ঘর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:৫৭ পিএম

চট্টগ্রামের হালিশহরে কলোনিতে আগুন, পুড়েছে ১২টি ঘর

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনির অন্তত ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২ জুন) সকালের দিকে হালিশহরের ‘আই’ ব্লকের পেশকার বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পেশকার বাড়ির একটি ঘরে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রান্নার জন্য জমা করে রাখা লাকড়ি এবং রান্নাঘর থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। তবে কলোনির পাশেই একটি পুকুর থাকায় পানির পর্যাপ্ত সরবরাহ পাওয়া যায়, যা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে দারুণভাবে সাহায্য করেছে।

/এএ

Logo