×
Logo

সারাদেশ

বিএসএফের পুশইন করা ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায়

বেনাপোল করেসপনডেন্ট

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:৪৯ পিএম

বিএসএফের পুশইন করা ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায়

ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ এর পুশইন করা ১০ জন আটকে আছেন যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের শূন্যরেখায়। সোমবার (১ জুন) গভীর রাতে কাঁটাতারের গেটখুলে তাদের বাংলাদেশে পুইশইন করা হয়। এসময় ঘটনাটি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটকে দেয়। 

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোলের সাদিপুর সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার গেট খুলে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। এ সময় যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটকে দেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। 

এছাড়া বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে বিজিবি। 

/এএন


Logo