×
Logo

সারাদেশ

নাটোরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১৬ এএম

নাটোরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা ও লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো ফুপাতো ভাই একটি মোটসাইকেলে যোগে সিংড়ার দিকে যাচ্ছিলো। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়। এ সময় আহত হয় সাইফুল নামে আরও একজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যুবককে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ দু’টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এমএইচআর

Logo