জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:৫৩ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার, এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে।
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সেখানকার অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। তবে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। যাচাইবাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে।
/এমএন