×
Logo

সারাদেশ

নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:৫০ পিএম

নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে একটি সশস্ত্র গ্রুপ। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৩০ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা সুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি গ্রুপ নাফ নদীতে এসে মাছ ধরতে যাওয়া জেলেদের ধাওয়া করে। পরে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। সশস্ত্র গ্রুপটি জেলেদের ফেলে রাখা নৌকা ও জাল নিয়ে পরে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের কিছু নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিলো। বিজিবি তাদের এ অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়। তবে গুলিবর্ষণের বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান। 

/এসআর 

Logo