×
Logo

সারাদেশ

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৪১ পিএম

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

খুলনা মহানগরের সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঘরের তালা ভেঙে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, নানি বেবি বেগম, নাতি শামীম (১৩) ও মোস্তাকিম (৭)।

স্থানীয়রা জানান, দারুস আমান মহল্লার ওই বাড়িতে মা বেবী, প্রথম স্বামীর দুই সন্তান ও বর্তমান দ্বিতীয় স্বামী রফিকুলকে নিয়ে ফাতেমা ভাড়া থাকতেন। শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির তালা ভেঙ্গে খাটের নিচ থেকে ফাতেমার মা বেবী বেগম, ট্রাঙ্ক থেকে প্রথম স্বামীর সন্তান শামীম ও ওয়্যারড্রব থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। 

পারিবারিক কলহের কারণে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

/এসআর 

Logo