×
Logo

সারাদেশ

শরীয়তপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:০৩ পিএম

শরীয়তপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে রাহাত নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে শিশুটির দুটি হাতই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শুক্রবার (২৯ মে) সকালে জাজিরা উপজেলার চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি মরিচ ক্ষেতে খেলছিল শিশু রাহাত। খেলার ছলে ক্ষেতের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সেটিকে সাধারণ খেলনা মনে করে হাতে তুলে নেয়। রাহাত সেটি হাত দিয়ে নাড়াচাড়া করার পরপরই বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করে। তাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে এবং দুই হাতের ক্ষত মারাত্মক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করেন।

/এএ

Logo